বিজয় পোদ্দার :
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় আমেরিকা ও সৌদি প্রবাসীসহ ছয় জনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ মপাওয়া গেছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আমেরিকা প্রবাসী মো. মিজানুর রহমান (৪০), সৌদি প্রবাসী মো. শহিদুল হক সিকদার (৫২) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহেদ প্রামানিক (৬৫) কে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া অপর আহত সুলতানা রাজিয়া (৩৫), লুৎফর মোল্লা (৩৬) ও মো. ইমু শেখ (৩২) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানায়, বাড়ীর ভবন নির্মানের সুবিধার্থে বিদ্যুতের লাইন সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে একই পরিবারভুক্ত দুই প্রবাসীসহ ছয়জনকে আহত করে। পরে পুলিশি প্রহরায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তারা। #

0 comments :
Post a Comment