বিজয় পোদ্দার :
মাদককে না ছোবার শপথ নিয়েছে সহ¯্রাধিক তরুন। সুস্থ্য ধারার বিনোদনে নিজেকে বিকাশ করে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে জীবনকে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেছেন শহরের রথখোলা এলাকার সহ¯্রাধিক তরুন। শুক্রবার রাতে রথখোলা পানি উন্নয়ন বোর্ড মাঠে আবির স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নতুন প্রজন্ম মাদককে না ছোঁবার শপথ গ্রহন করেন। মাসব্যাপী বিভিন্ন দলের খেলা শেষে শুক্রবার রাতে এই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৪-২ গোলে চৌধুরী বাড়ি সিটি ক্লাবকে পরাজিত করে রথখোলা যুব ক্লাব চ্যাম্পিয়ান যুব ট্রফি জিতে নেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সমাজ কল্যান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন হাওলাদার, জেলা ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড শহীদুল ইসলাম, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদকমুক্ত পরিবেশে নিজেদেরকে সুরক্ষা করে দেশ ও জাতি গঠনে সকলকে কাজ করতে হবে। ক্রীড়া চর্চা এমন একটা মাধ্যম যে দেহ মন দুটোই ভাল রাখে। আমরা চাই আবিরের মত তোমরাও খেলাধুলার মাধ্যমে এগিয়ে আসো।। টুনামেন্টের বিভিন্ন পর্বে দ্বায়িত্ব পালন করেন সোহাগ,শামিম, জাহিদ ও সুমন। আয়োজনে ছিলো আল্লাহর সমবায় সঞ্চয় সমিতি লিঃ।
আলীয়াবাদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ সড়ক বিভাগের সাবেক কর্মকর্তা প্রকৌশলী খন্দকার আজাদুর রহমান স্মরণে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল সম্পন্ন হয়েছে। সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পে ঢাকার ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫শতাধীক দুস্থ্য রোগীদের সেবা প্রদান করেন। রিজিয়া লায়লা ফাউন্ডেশন ও হার্ট ও হার্ট ফর হিউমিনিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল হক তালুকদার, আলীয়বাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান, লায়লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার শাহরিয়ার আজাদ, হার্ট টু হার্টের প্রসিডেন্ট ফাহাদ মুনতাসির প্রমুখ। মেডিকেল ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি ঔষধ দেওয়া হয়।

0 comments :
Post a Comment