ফরিদপুর প্রতিনিধি :
“আমার রক্তে বাঁচুক জীবন, চোখে আমার দেখুক ভুবন, হেসে উঠুক লক্ষ প্রাণ” শ্লোগানে ফরিদপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস উদযাপিত হচ্ছে।
বুধবার দিবসটি উপলক্ষ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর হলরুমে সিভিল সার্জন, ফরিদপুর ও সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সন্ধানী, ফমেক ইউনিটের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস মরনোত্তর চক্ষুদান করার ঘোষনা দেন। পরে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। #
0 comments :
Post a Comment