ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে এ গৃহবধু একই সঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ায় কৌতুহলী মানুষেরা শিশুদের দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছে।
চার কন্যা সন্তান জন্ম দেয়া দম্পতি হলেন, মো. ইমন হাসান (৩২) ও সোনিয়া বেগম (২৪)। তাদের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সদরের আজিজ সরদারের মোড়ে।
কন্যা সন্তানদের পিতা ইমন হাসান জানান, তার স্ত্রী সোনিয়া বেগম গর্ভধারণের সাত মাসের মাথায় অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার ওই গৃহবধু চার কন্যা সন্তানের জন্ম দেন।
হাসপাতালের চিকিৎসক দীপ্তি রানী সাহা জানান, মঙ্গলবার বেলা দুইটার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হওয়া চার কন্যা শিশু অপরিপক্ক থাকায় তাদের শারীরিক অবস্থা ঝুঁকিতে রয়েছে। তিনি জানান, বর্তমানে শিশুদের ইনকিউবেটরে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
শিশুদের মা সোনিয়া বেগম বর্তমানে সুস্থ রয়েছেন। তিনি জানান, গত ছয় বছর আগে বিয়ে হলেও ওই এবছরের জানুয়ারী মানে অন্তসত্তা হয়। তিনি তার কন্য সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। #

0 comments :
Post a Comment