সভাপতি মো. রিজাউল হক, সাধারণ সম্পাদক এ্যাড. কোরবান আলী
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের ২০১৬-১৭ কার্যবছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার প্রেসকাব চত্বরে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মো. রিজাউল হক (সাপ্তাহিক আল-হেলাল ও দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি কাজী হাসান ফিরোজ (সাপ্তাহিক চন্দনা), সাধারণ সম্পাদক এ্যাড. কোরবান আলী (সাপ্তাহিক বোয়ালমারী বার্তা), সহ-সাধারণ সম্পাদক এম এম নুর ইসলাম (দৈনিক ইনকিলাব, দৈনিক কালের বানী), অর্থ সম্পাদক একেএম রেজাউল করিম (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর (দৈনিক খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হক (দৈনিক নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, রাসেল আহমেদ (দ্য ডেইলি নিউ নেশন), মনিরুল ইসলাম (দৈনিক বণিক বার্তা), নির্মল কুমার বিশ্বাস দৈনিক যায়যায়দিন)।
মোট ২০ জন ভোটারের মধ্যে ১৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস। #

0 comments :
Post a Comment