ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মধ্য কামারগ্রামের ছয় বছরের আদিবাসী শিশুর ধর্ষক ওহিদ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, শিশু ধর্ষনকারী পালাতক অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নের প্রভিলা গ্রামের একটি ব্রীজের পাশ থেকে ধর্ষক ওহিদ বিশ্বাস (২৮) কে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর মধ্য কামারগ্রামের শিশুটি বাড়ির পাশে খেলার সময় তাকে ঘরের ভিতর ডেকে নিয়ে প্রতিবেশী ওহিদ বিশ্বাস। এ ঘটনার শিশুটির মা বাদী হয়ে বোয়ালমারী থানায় ওহিদ বিশ্বাসকে আসামী করে ধর্ষন মামলা দায়ের করে। #

0 comments :
Post a Comment