ফরিদপুরে মহা সড়কে ডাকাতির প্রস্ততিকালে আটক সাত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সড়কে ডাকাতির প্রস্ততিকালে ফরিদপুর শহরতলির কোমরপুর এলাকা থেকে সাত জনকে আটক করেছে ডিবি পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন মো. আলমগীর হোসেন (৩২), মতিউর রহমান (৩৮), দেলোয়ার খান (৩৫), কুদ্দুস খান (৩০), রিয়াজুল মোল্লা (৩৩), জাফর মল্লিক (৩০) এবং তবির খান (২৮)। এদের মধ্যে তবির খানের বাড়ীর শরিয়তপুরের চরপলের গ্রামে, অন্যদের বাড়ী ফরিদপুরে জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।  

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ আব্দুল মান্নান মঙ্গলবার দুপুরে জানান, গোপনসূত্রে খবর পেয়ে ওই স্থান থেকে ডাকাতির প্রস্ততিকালে সাত ডাকাতকে আটক করা হয়। তাদের নিকট থেকে বোমাসদৃশ বস্ত এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, আটককৃতদের ডিবি কার্যালয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্ততির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment