অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে
ফরিদপুর প্রতিনিধি :
জেলা ফুটবল এ্যাসোসিয়েশন “জেএফএ অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামে›” এর ফরিদপুর অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়নগঞ্জ জেলা দল প্রতিদন্দি ফরিদপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে জয়লাভ করে। টুর্নামেন্টে জয়ী দলের পক্ষে গোল করেন তারানা, শ্রাবনী, সালেহা ও অহনা।
সমাপনী খেলা শেষে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএমএ আহসান তুহিন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় ডিএফএ ফরিদপুরের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ভোলা, মহিলা ফুটবল কমিটি ফরিদপুরের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাফুফে মহিলা ফুটবল কমিটি ও ফরিদপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দেশের ১৯টি জেলা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলে আসছিলো। #
0 comments :
Post a Comment