বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামে শামিম মোল্যা (২৫) নামে এক যুবক সাপের কামড়ে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে৭টার দিকে নিজ বাড়ির পাশে পায়চারি করার সময় তাকে সাপে কামড় দেয়। পরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করেন।

0 comments :
Post a Comment