শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) :
শুক্রবার বিকাল ৪টায় ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানকে সংবর্ধনা উপলক্ষে মধুখালী পৌর আওয়ামীলীগের উদ্যোগে নাগরিক সমাজ ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী পৌর ভবন মিলনায়তনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সুরাইয়া সালাম , ওয়ার্কার্স পাটির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা কমান্ডের সহকারি কমান্ডার শাহ্ মো. শফিউল আলম, বীরমুক্তি সমরেন্দ্রনাথ বসু, বীরমুক্তিযোদ্ধা সামসুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলি আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এ টি এম মাসউদ, মধুখালী প্রেসকাবের সভাপতি কাজল বসু, প্রেসকাব মধুখালীর পক্ষে সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রমিক নেতা চিকুর রঞ্জন সাহা প্রমুখ। বক্তারা মো. আব্দুর রহমান এমপি’র সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার প্রয়োজনী বিভিন্ন কর্মসূচি হাতে নেন। ।
এসময় উপস্তিত ছিলেন পৌর কাউন্সিলর আব্বাস হোসেন, আনিসুর রহমান লিটন,মধুখালী প্রেস কাবের নির্বাহী সদস্য আকরাম খান প্রমুখ।
উল্লেখ গত ২২ও ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আগামী ১২ নভেম্বর উপজেলা আওয়ামীলীগ ও নাগরিক কমিটির এক বিশাল সংবর্ধনা প্রদান করবেন।

0 comments :
Post a Comment