বোয়ালমারীতে ৪৫তম সমবায় দিবস পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে ধারন করে শনিবার বোয়ালমারী উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে আলোচানা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশনারা পলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, ইউসিসিএ লিঃ এর সভাপতি মো. আকবার হোসেন আকুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. আলম হোসেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment