শাহজাহান হেলাল, , মধুখালী (ফরিদপুর):
শনিবার ফরিদপুরের মধুখালীতে উপজেলা মহিলা আওয়ামী লীগ এর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় গনতন্ত্রের মানষ কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ থেকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কসহ পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল পূর্ব ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, মহিলা আ‘লীগের রাধা রানী ভৌমিক, জেসমিন আক্তার এমি, পৌর আ‘লীগ নেতা মেহরাব হোসেন উজ্জল, ছাত্রলীগের রায়হান হোসেন, জ্যোতি , কোরকদী ইউনিয়ন মহিলা আ‘লীগের সভাপতি প্রিয়াংকা প্রমুখ।

0 comments :
Post a Comment