রাশীদ কাজল :
নাসিরনগর সহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিয়েটর আয়োজনে বোরবার দুপুরে জজ কোর্ট চত্ত্বরে ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন।
মানববন্ধনে এসময় জেলা ব্লাস্ট সমন্বয়কারী এ্যাডঃ শিপ্রা গোস্বামী, এ্যাডভোকেসি অফিসার হাসিনা মততাজ লাভলি, ব্লাস্ট কর্মি এ্যাডঃ অর্চনা ব্যানার্জি, ফারা দিবা, লাবোনি আক্তার, রমা খান, দেলোয়ার হোসেন, আইভি পপিসহ বিভিন্ন স্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে এসময় বক্তারা নাসিরনগরসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায় পরিবারের ওপর নেক্কার জনক হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, হামলাকারি যারাই হোক আমরা এদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।


0 comments :
Post a Comment