রাশীদ কাজল :
ফরিদপুরে বোরবার দুপুরে কোতয়ালী আওয়ামী লীগের এক বিশেষ সভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কোতয়ালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামচুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা।
সভায় এসময় আগামি ১১ নভেম্বর এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি’র নর্থ চ্যানেল ইউনিয়নে জনসভা সফল করার লক্ষে কোতয়ালী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং চেয়ারম্যানবৃন্দ নিদের্শনা প্রদান করা হয়। এবং জনসভাকে সফল করার জন্য সকলের মতামত গ্রহন করা হয়। এসময় সভায় আওয়ামী লীগকে আরো শক্তিশারী এবয় এলজিআরডি মন্ত্রীর হাতকে আরো সুসংগঠিত করতে সকলকে একতে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন কোতয়ালী আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান ফকির, মোশারফ হোসেন মুছা, তথ্য ও গবেষনা সম্পাদক শাহরিয়ার রুমি, দপ্তর সম্পাদক মোঃ মানোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক অমিতাব বোষ, শ্রমীক লীগের কোষাধক্ষ্য বিল্লার হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের সদস্য তুহিনুর রহমান খোকন মন্ডল, ওমর ফারুক ডাবলু, এ্যাডঃ সরদার আওয়াল হাসান, আব্দুল মজিদ ফকির, নূর মোহাম্মদ মাজেদ, দুলাল ফকির, আব্দুর রাজ্জাক, হেলেনা আক্তার, গোলাম আইয়ুব হারেজ, রোজাইল করিম টিপু, আলমগীর শাহ, মোঃ আকতারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 comments :
Post a Comment