ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস মরনোত্তর চক্ষুদান করেছেন। বুধবার ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর হলরুমে ফরিদপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি চক্ষুদান করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি একটি ফরম পূরণ করে চক্ষুদানের চুক্তি সম্পাদন করেন।
সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস বলেন, প্রতিটি মানুষই চলে যাবে, তার দেহ মাটির সাথে মিশে যাবে। আমার একটি অঙ্গ দান করে গেলে সেই অঙ্গ যার শরীরে প্রতিস্থাপন করা হবে, তিনি অন্তত আমায় মৃত্যুর পরেও স্মরণ করবেন। এটি একজন মানুষের জীবনে মৃত্যুর পরেও বেঁচে থাকার অনেক বড় সুযোগ।
বক্তব্য দানকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনাপোলব্ধি থেকে তাগিদ অনুভব করে চক্ষু দানের আহ্বান জানিয়েছিলেন দাবী করে বলেন, মহৎ ব্যাক্তিরাই অঙ্গ দান করতে পারেন। তিনি অন্ধকারে থাকা মানুষগুলোকে আলো দেখাতে চক্ষুদান করার দাবী জানান উপস্থিতদের প্রতি। #
0 comments :
Post a Comment