বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে আ. রউব সিকদারের ছেলে খোকন সিকদারের (৪৮) রহস্য জনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৪.১১.১৬) সন্ধ্যায় খোকনের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, খোকন দীর্ঘদিন ধরে হরিহরনগর নদীয়ারচাঁদ স্টার ব্রিক্সস ফিল্ডে শ্রমিকের কাজ করত। একাধিক সূত্র জানায়, ইটভাটার মালিক কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি শাহ মো. আবু জাফরের ভাজতি জামাই ও বিএনপি নেতা আহসানুল কবির হেলালের সাথে ওই দিন বাকবিতন্ডা হয়েছিল। এব্যাপারে ইটভাটার মালিক আহসানুল কবির হেলাল বলেন, সে স্যালো মেশিনের কাজ করতে গেলে পানিতে পড়ে মারা যায়। সাতাঁর না জানায় পানিতেই মারা যায়। গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, আমরা খোকনের মারা যাওয়ার কথা শুনে ইটভাটায় ২-৩শ’ লোক জড়ো হই। জড়ো হওয়ার পর আহসানুল কবির হেলালকে ফোন করলে তিনি আমাকে বলেন আমি ফরিদপুরে আছি বাড়িতে এসে কথা বলবো। থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে মামলা নং ২৭।
0 comments :
Post a Comment