মধুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) :  
শনিবার বেলা ১১টায় মধুখালী উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, এলাকার সমবায় সমিতির সুখেন মজুমদার, মিজানুর রহমান সরদার, আব্দুর রাজ্জাক রাজা, ফিরোজ আহমেদ প্রমুখ। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment