- ওবায়দুল কাদের
বাংলাদেশ আ.লীগের সাধারন সম্পাদক ও সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি বলবো শুদ্ধ হন, এতো উন্নয়ন, এতো অর্জন আমরা বৃথা দিতে পারি না, গুটি কয়েক নেতার অপকর্মের জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না।
সোমবার বিকেলে ঢাকা হতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, নির্বাচনের আর দুবছর বাকি, নির্বাচনে ঝাপিয়ে পুড়–ন। জনগনের দ্বারে দ্বারে যাওয়া শুরু করুন, জনগনের সঙ্গে ভালো আচরন করুন। নেতাকর্মীদের আচরণ ভালো না হলে সব উন্নয়ন ম্লান হযে যাবে।
ফরিদপুর জেলা আ.লীগের আয়োজনে পথসভায় জেলা আ.লীগের সভাপতি সুবুল চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আ.লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভীসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপন্থিত ছিলেন। #
0 comments :
Post a Comment