বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগরে মেসার্স স্টার ব্রিক্স এর শ্রমিক খোকন সিকদারের (৪৮) মৃত্যুর বিষয়টি এক লাখ দশ হাজার টাকায় আপোস করা হয়েছে বলে জানা গেছে। খোকনের স্ত্রী রোজিনা বেগম টাকা পাওয়ার কথা স্বীকার করেন। খোকনের মা রহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, লাশ বিক্রি করার টাকা খাওয়া যায়না। ওই ভাটায় ১৫ বছর কাজ করেছে আমার ছেলে অথচ হেলাল (ভাটা মালিক) আমাদের বাড়িতে এলোনা। এলাকার লোকসহ পুলিশও তাকে অনুরোধ করেছে। আর এই টাকাতো কিছু না। তার আরো টাকা দেওয়া উচিৎ। গুনবাহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মঞ্জু মেম্বার মোবাইল ফোনে বলেন এক লাখ দশ হাজার টাকা খোকনের পরিবারকে দিয়ে বিষয়টি মিমাংসা করা হয়েছে। শুক্রবার (০৪.১১.১৬) সন্ধ্যায় খবর পেয়ে ভাটার একটি পুকুর থেকে খোকনের লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় বোয়ালমারী থানা পুলিশ। এ ব্যাপারে ইটভাটার মালিক আহসানুল কবির হেলাল মোবাইল ফোনে বলেন, টাকা দিয়ে আপোস করার বিষয়টি তিনি অস্বীকার করেন। উল্লেখ্য ২০০৭ সালের ১ অক্টোবর ওই ভাটার পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল আজও সেই রহস্য উদঘাটিত হয়নি এমনকি সেই হতভাগির পরিচয়ও জানা যায়নি। ###
0 comments :
Post a Comment