মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে বাল্য বিবাহ নিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় ৪ ইউনিয়নের চেয়ারম্যান,সাধারন সদস্য,সংরক্ষিত সদস্য,কাজি,পুরোহিত,মসজিদের ইমাম ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)পারভেজ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,ভাইস চেয়ারম্যান মোঃকাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, চরভদ্রাসন প্রেসকাব যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর কাজল,আরডিও মোঃকামরুজ্জামান,সমাজসেবা অফিসার মোঃফারুক হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃইয়াকুব আলী। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারন সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য,কাজি, পুরোহিত ও মসজিদের ইমামগন। বক্তারা চরভদ্রাসন উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত সকলকে বাল্য বিবাহ নিরোধে এক যোগে কাজ করার আহ্ববান জানান।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment