চরভদ্রাসনে অগ্নিকান্ডে দু’টি বসতবাড়ী ভস্মিভূত

মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিন্দু ডাঙ্গী গ্রামে সোমবার দিবাগত রাত ১ টায় আকস্মিক অগ্নিকান্ডে দু’টি বসতবাড়ী সহ মোট ৪টি ঘর আগুনে পুড়ে গেছে। জানা যায় ঐ রাতে উক্ত গ্রামের বাসিন্দা আঃ মজিদ মোল্যার স্ত্রী আকলিমা বেগম (৫৫) ও তার প্রতিবেশী  জালাল মোল্যার স্ত্রী গোলাপী বেগম (৫২) এর দু’টি বসতবাড়ী সহ মোট ৪টি ঘর আগুনে পুরে যায় । ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের ধারনা রান্না ঘরের চুলো থেকে  আগুনের সূত্রপাত হয়েছে। এতে পরিবার দু’টির প্রায় ৬ লাধিক টাকার তি হয়েছে বলে জানায় তার। 
ওই রাতে এলাকাবাসির পাশাপাশি চরভদ্রাসন থানার এ.এস.আই. আঃ আজিজ এর নেতৃত্বে টহল পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনতে স্বম হলেও ততক্ষনে পরিবার দু’টির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের শিকার বিধবা আকলিমা বেগম জানায় ঘটনার রাত ১১ টা পর্যন্ত রান্না ঘরে সন্তানদের জন্য তিনি পিঠা বানিয়েছেন। গভীর ঘুমের মধ্যে হঠাৎ এলাকাবাসীর সৌরচিৎকার ও আগুনের লেলিহান শিখার তাপে ঘুম ভাঙ্গলে সন্তানদের  নিয়ে নিরাপদে আশ্রয় নেয় সে।
খবর পেয়ে মঙ্গলবার উপজেলার(ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী  তাৎণিক ভাবে পরিবার দু’টির  মাঝে ২০ কেজি করে মোট ১ মন চাল ও দু’টি কম্বল বিতরন করেছে বলে জানা যায়। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment