ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচন উৎসব মুখোর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

ফরিদপুর প্রতিনিধি :
দেশের ৬১ জেলা পরিষদের সাথে উৎসব মুখোর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে ফরিদপুরে। সকাল ১০ টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

আসন্ন ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের সাথে করে ফরিদপুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। পরে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনুষ্ঠানিক ভাবে রির্টানিং কর্মকর্তার নিকট জমা দেন। 

জেলা পরিষদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী সোমবার থেকে  মনোনয়নপত্র গ্রহন করা হচ্ছে। তিনি জানান, ফরিদপুর জেলার ১১শ ৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে আগামী দিনের জেলা পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment