মধুখালীতে এক হাজার কেজী পলিথিন জব্দ

শাহজাহান হেলাল :
ফরিদপুরের মধুখালী বাজারে অভিযান চালিয়ে ১০০০ কেজী অবৈধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ পলিথিন উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, ফরিদপুরের সহকারী পরিচালক এএসপি মো. হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের রেল ক্রসিং এলাকায় লুৎফর রহমানের বাড়ীর গুদামে রক্ষিত পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি জানান, পরে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুৎফুন নাহারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে লুৎফর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদালত। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment