বিজয় দিবসে উৎসর্গ’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রাশীদ কাজল :
মহান বিজয় দিবস উপল্েয ফরিদপুরের বিভিন্ন শিা প্রতিষ্ঠানে অধ্যয়নরত একদল উদ্যমী তরূণদের সমন্বয়ে গঠিত সামাজিক সংস্থা উৎসর্গ'র আয়োজনে এবং সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সহযোগীতায় আজ ফরিদপুরের হিতৈষী উচ্চ  বিদ্যালয়ে এক আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি কামাল আহমেদ, সহ-সাধারন সম্পাদক জান্নাতুল বাকি বুরজ, সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ বিজন হালদার, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারন সম্পাদক মোঃ কাউসার আকন্দ ও  সামাজিক সংস্থা উৎসর্গ এর সভাপতি সৈয়দ আরাফাত সামিন ।  
এছাড়াও উৎসর্গ পরিবার ও সন্ধানীর অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সশ্রদ্ধ চিত্তে একাত্তরের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তানদের স্বরন করেন।
সন্ধানীর সভাপতি কামাল আহমেদ তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রত্যেক মুক্তিযোদ্ধা এক একজন জাতীয় বীর। তেমনি প্রত্যেক স্বেচ্ছায় রক্তদাতা একজন বীর সৈনিক। তিনি সকলকে মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম, ত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শুরু হয়। এসময় মোট ১৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment