জঙ্গীবাদ, সাম্প্রদায়িক-সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয়ে
ফরিদপুর প্রতিনিধি :
“মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, রুখবোই জঙ্গীবাদ, সাম্প্রদায়িক-সন্ত্রাস” শ্লোগানকে ধারণ করে ফরিদপুরে বসেছিল দুই রাতের বিচার গানের আসর।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই ইউনিয়নের চার নং ওয়ার্ড আওয়ামীলীগ এ আসরের আয়োজন করে।
আয়োজক কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোজা জানান, ১৭ ও ১৮ ডিসেম্বর দিবাগত দুই রাতব্যাপী বিচার গানের আসর সোমবার ভোররাতে শেষ হয়।
তিনি জনান, শেষ রাতে নারী-পুরুষের পালা অনুষ্ঠিত হয়। নারীর পক্ষে ছিলেন য়িাতি শিউলি আক্তার আর পুরুষের পক্ষ নেন সুজন বয়াতি।
তিনি আরো জানান, আশেপাশের ৮/১০ টি গ্রাম থেকে আসা পাঁচ সহ¯্রাধিক নানা বয়সের নারী পুরুষ রাতভর পালাগান উপভোগ করেন। #
0 comments :
Post a Comment