ফরিদপুর প্রতিনিধি :
‘রঙ্গিন পৃথিবীর, রঙ্গিন আলোয়, সকল নারী থাকুক ভাল’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালী।
বুধবার বেলা ১০টায় র্যালীটি উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, এফডিএ‘র আজাহুরুল ইসলাম প্রমুখ।
নারী নির্যাতন নির্মূলকরনে প্রচারাভিযান ২০১৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আয়োজনে দেড়শতাধিক কিশোর-কিশোরী সাইকেল র্যালীতে অংশ নেয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শহরের প্রধান সড়ক মুজিব সড়ক দিয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালীর উদ্ভোধনী বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে, আগে প্রতিটি নারীকে প্রতিষ্ঠিত হতে হবে। পুরুষ তান্ত্রিক সমাজে অন্যের দিকে তাকিয়ে থাকলে নিজের অধিকার লাভ করা সম্ভব হবে না। এই জন্য সকল নারীকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। #

0 comments :
Post a Comment