ফরিদপুরের সালথায় দুর্বৃত্তের হাতে খড়ি ব্যবসায়ী খুন

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী গ্রামে দুর্বৃত্তের হামলায় খড়ি ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে। 

নিহতের নাম এসকেন সরদার (৪৫)। সে ওই গ্রামের মৃত মজিদ সরদারের পুত্র। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এসকেন বাড়ী থেকে বের হয়ে বাজারে যায় এরপর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছিলো না।বুধবার সকালে প্রতিবেশী এক মহিলা পানি আনতে গিয়ে মাঠের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

সালথা থানা অফিসার ইনচার্জ ডিএম বেলায়েত হোসেন জানান, দুর্বত্তরা মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তিনি জানান, পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment