প্রতিনিধি :
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার। নির্বাচনী প্রচার প্রচারনা কার্যক্রম শনিবার মধ্যরাত হতে শেষ হয়েছে।
শ্রমজীবী ইউনয়ন নির্বচন কমিশন ২০১৭ এর প্রধান নির্বাচন কমিশনার মহাব্যবস্থাপক (কারখানা) মো. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবেভোটারগন ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে ৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি জানান, আইনশৃংখলা রক্ষার্থে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান সহ র্পযাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ মনোনীত এনায়েত-বাচ্চু পরিষদের মুন্সি এনায়েত হোসেন সভাপতি (ছাতা), মো. উজ্জল শেখ সহসভাপতি (আম), মির্জা মনিরুজ্জামান বাচ্চু সাধারন সম্পাদক (বাইসাইকেল), মো. শাহিন মিয়া সহ সাধারন সম্পাদক (আনারস), আবু সাঈদ সাংগঠনিক সম্পাদক (হরিণ), মো. জামালউদ্দিন অর্থ সম্পাদক (মাছ) পদে নির্বাচন করছেন।
অপরদিকে শ্রমিক কর্মচারী পরিষদ মনোনীত কাজল-বাসার পরিষদের কাজল বসু সভাপতি (গোলাপ ফুল), মো. ফিরোজ হোসেন সহ সভাপতি (দেয়াত কলম), আবুল বাসার বাদশা সাধারন সম্পাদক গরুর গাড়ী), শাহ মো. হারুন অর রশিদ সহ সাধারন সম্পাদক (মই), মো. মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক (হারিকেন), মনিরুজ্জামান মিন্টু অর্থ সম্পাদক (তরবারী) পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
দুটি দল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়ছেন মো. রফিক উদ্দিন শেখ।
নির্বাচনে প্রিসাইংি অফিসার এর দায়িত্ব পালন করছেন ডিজিএম মো. গোলাম কবীর, সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, ব্যবস্থাপক মো. আবুল বাসার, ডিএম আবুল হাসনাত করিম, মো. শহিদুল ইসলাম, একেএম কামরুল হাসান, আনিসউজ্জামান, প্রবীর মল্লিক, সহকারী প্রধান শিক্ষক একেএম আমির হোসেন, এএম মাসুম বিল্লাহ। এ ছাড়া ১৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণ কার্যক্রমে নিয়োজতি থাকবে। #

0 comments :
Post a Comment