ফরিদপুরে শাহ্ চন্দ্রপূরীর ওরছ ১৮ই জানুয়ারী

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ নক্শবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজান শাহ্ চন্দ্রপুরীর বার্ষিক ওরছ দরবার শরীফে ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। 

দরবারশরীফ সুত্রে জানা গেছে, ওরছ চলাকালীন ২দিন ব্যাপী পবিত্র কোরআন থেকে তর্জমা, মিলাদ-মাহফিল, বিশেষ মোনাজাত ও মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর-উত্তর সাফল্য কামনা করা হবে। এ সময় গদীনসীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী (রহঃ) উপস্থিত জাকেরান মুরিদানদের অসিয়ত-নসিয়ত ও তরীকত সম্পর্কে বিশেষ নির্দেশনা দিবেন।

দেশের বিভিন্ন জেলা থেকে পীরের কয়েকলাখ মুরিদান, আশেকান ও জাকেরান ওরছে যোগদান করবেন। এ উপলক্ষ্যে বিভিন্ন জেলা-উপজেলার খানকা শরীফ গুলোতে কাফেলা যোগে ওরছে শরীক হওয়ার আয়োজন করা হচ্ছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment