ফরিদপুরে শীতার্ত ও নদী ভাঙ্গণ কবলিতদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড শীতে বিপর্যস্ত ফরিদপুরবাসীর জনজীবন। শীতে কাঁপছে বিভিন্ন চরের মানুষ। 

মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে চরসহ বিভিন্ন এলাকার দুই সহ¯্রাধিক হতদরিদ্র, শীতার্ত ও নদী ভাঙ্গণ কবলিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সকালে ফরিদপুর প্রেসকাব, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ) এবং ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে স্ব স্ব কার্যালয়ে দুই সহ¯্রাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বিভিন্ন স্বচ্ছল ব্যাক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে শীতার্ত মানুষের পাশ দাঁড়ানোর আহ্বান জানান। 

এসময় কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আ. রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজাহারুল ইসলাম, ফরিদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম পিকুল উপস্থিত ছিলেন। 

জেলার সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, আলিয়াবাদ ইউনিয়নের প্রায় দুইহাজার দরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment