ফরিদপুর প্রতিনিধি :
ধারালো অস্ত্রের আঘাতে নিহত স্ত্রীর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী। বুধবার সন্ধ্যার পরে এঘটনা ঘটে।
নিহতের নাম লাবনী আক্তার (৩০)। পলাতক স্বামীর নাম সাজ্জাদ হোসেন। পেশায় অটো রিক্সা চালক সে সাজ্জাদ শহরের পশ্চিম আলীপুর এলাকার আকবর হোসেন ওরফে আকবর কসাই এর ছেলে। এদম্পতির ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, মৃত অবস্থায়ই সন্ধ্যার পরে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষাপূর্বক মৃত ঘোষনা করার কিছুক্ষণ পরই পালিয়ে যায় সাথে থাকা স্বামী পরিচয়দানকারী যুবক ও এক মহিলা।
ওই চিকিৎসক জানান, নিহত লাবনীর পেটে ছুরি কিংবা এই জাতীয় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, আঘাতে তার পেটে থেকে নাড়ী বের হয়ে এসেছে। এছাড়াও শারীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
নিহত লাবনী’র মামী আফরোজা বেগম জানান, সাজ্জাদ বিয়ের পর থেকেই লাবনীকে নির্যাতন করতো। ইদানিং দ্বিতীয় বিয়ের করার জন্য অনুমতি দিতে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় সাজ্জাদ।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, খবর পেয়েই পুলিশের একাধিক দল ঘাতক স্বামীকে আটকের চেষ্টা করছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। #

0 comments :
Post a Comment