ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামের ৩শ ২৪টি বাড়ীঘর, দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও চারটি দাতব্য প্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে পাটপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে আওয়ামীলীগ আজ ক্ষমতায় এসেছে, আওয়ামীলীগ জনগণের জন্য লড়াই সংগ্রাম করতে প্রস্তুত। তিনি বলেন, ক্ষমতায় এসে আওয়ামীলীগ দেশে ব্যপক উন্নয়ন করছে, আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই আওয়ামীলীগকে ভোট দিতে হবে।
আলীয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক ডাবলুর সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পল্লীবিদ্যুতের ডিজিএম রাম শংকর রায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ০৬ কিলোমিটার এ বিদ্যুৎ লাইন ৫৫ লক্ষ টাকা ব্যায়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্মাণ করে। #
0 comments :
Post a Comment