ডিজিটালাইজেশন হলে দূর্ণীতি ৮০ভাগ কমে যাবে -এলজিআরডি মন্ত্রী

ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

ফরিদপুর প্রতিনিধি :
রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকালে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত তিন দিনের এ মেলার উদ্বোধন করেন স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব বিশ্বাস করে সর্ব ক্ষেত্রে ডিজিটালাইজেশন হলে সারা পৃথিবী থেকে অন্তত ৮০ভাগ দূর্ণীতি বিনষ্ট হয়ে যাবে। তিনি বলেন, জমি সংক্রান্ত কাগজপত্র তুলতে যে ভোগান্তি হয়, ডিজিটালাইজেশন হলে তা আর হবেনা।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মো. লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বক্তব্য রাখেন। 

আগামী রোববার মেলার সমাপ্তি ঘটবে। মেলায় চারটি প্যাভিলিয়নে সরকারী বিভিন্ন দপ্তর, এনজিও সমূহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের ৫৮টি ম্টল রয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment