শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর বিশ্বাস পাড়ার বাসিন্দা মোঃ আব্দুস সামাদ বিশ্বাস
সরকারী রাস্তা দখল করে পাকা দোকান ঘর নির্মান করছেন ।
সরজমিনে দেখা যায় কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাস তার বাড়ির সীমানা অতিক্রম করে ইউনিয়নের রাস্তা এবং বাংলাদেশ রেলওয়ের সীমানার মধ্য দিয়ে জন সাধারনের চলাচলের রাস্তা দখল করে পাকা দোকান ঘর নির্মান করছেন।
এব্যাপারে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বাবু বিশ্বাসকে তার মোবাইলে যোগাযোগ করলে রাস্তা দখল করে পাকা ঘর নির্মান শিকার করেন।
তিনি আরো জানান জন সাধারনের চলাচলের জন্য রাস্তা পাকা করা হবে নিজের জায়গায় পাকা দোকান ঘর নির্মান করতে বলেন এবং সরকারী জায়গায় নির্মান কাজ বন্ধ করতে বলেন।
সরকারী জায়গা দখল করে পাকা ঘর নির্মানের ব্যাপারে আঃ সামাদের পুত্র আলফাজের মোবাইলে যোগাযোগ করলে তিনি সরকারী জায়গা দখলের বিষয়টি অশিকার করেন। নিজেদের জায়গায় নির্মান করছেন বলে দাবী করেন।

0 comments :
Post a Comment