ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ জানুয়ারী মঙ্গলবার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৭ সম্পন্ন হয়েছে। ঐ দিন সকাল ১০টায় রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাছিনা আক্তার এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন।
বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির প্রিন্সিপ্যাল আফরোজা হাসেম বিথী, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোঃআলিমুজ্জামান,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও সার্বিক পরিচালনায় ছিলেন মোঃমোজাফ্যার হোসেন জাফর।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের আসন গ্রহন,ব্যাজ পরিধান,পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় সঙ্গীত পরিবেশন,কুচকাওয়াজ,মশাল দৌড় ও শারীরিক কসরতের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রন ও পুরুস্কার বিতরনের মধ্য দিয়ে সম্পন্ন হয় মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের ১ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা।


0 comments :
Post a Comment