নগরকান্দায় সংখ্যালঘুর দখলে থাকা জমি জবরদখলের চেষ্টা!

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ০৭নং ওয়ার্ডভুক্ত গংজগদিয়া গ্রামের গংজগদিয়া  মৌজার ১/৩৩ নং খতিয়ানের ১৫৬নং দাগের পাঁচ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

জানাগেছে, ওই এলাকার মাঝি সম্প্রদায়ের পঙ্কজ সাহা ১৯৯২-৯৩ সালে সরাকরের কাছ থেকে ওই জমি কবুলত দলিলের মাধ্যমে মালিকানা নিয়ে ভোগ দখল করে আসছে।

পঙ্কজ সাহা জানায়, সম্প্রতি ওই জমির উপর নজর পড়ে স্থাণীয় প্রতিবেশী প্রভাবশালী জালাল উদ্দিনের। সে এরই মধ্যে প্রভাব খাটিয়ে ওই জমির (পঙ্কজের নামের) বন্দোবস্তো বাতিল করায়। গত রোববার রাতে জালাল উদ্দিন ২৫/৩০জন লোক নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা চালায়। এসময় পুৃলিশ এসে দখল চেষ্টাকারীদের বাঁধা দিলে তারা চলে যায়।

পঙ্কজ জানান, পুলিশ চলে যাওয়ার পর সে (পঙ্কজ) ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। তিনি জানান, এঘটনার পর থেকে তার (পঙ্কজের) পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম নাসিম জানান, দখল হয়নি। দখলের চেষ্টার খবর পেয়ে দখল চেষ্টাকারীদের বাঁধা দেয়া হয়।

নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার জানান, ১৪/১৫ বছর ধরেই ওই জমি পঙ্কজ ও তার পরিবারের সদস্যদের দখলে রয়েছে। প্রতিবেশী জালাল উদ্দিন কাস্টমস্’ এ কর্মরত থাকার সুবাদে অঢেল টাকার মালিক হওয়ায় প্রভাব খাটিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে।

নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, ওই ভুমির বন্দোবস্তো বাতিল করা হলেও বর্তমান ভোগ দখলদারদের সরিয়ে কারো দখলে যাওয়ার বৈধতা নেই। দখলমুক্ত করার প্রয়োজনীতা থাকলে তা সরকার করবে।

অপরদিকে জালাল উদ্দিন জানান, আমি বা আমার পক্ষ থেকে কেউ জমি দখল করতে যাইনি। এমনকি মারধরের কোন ঘটনাও ঘটেনি। অভিযোগকারীরাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। ওই জমির লিজ বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ওই জমি এখন সরকারের। সরকারের পক্ষ থেকে পরবর্তীতে লিজ প্রদান করা হলে বন্দোবস্তো গ্রহনকারী নিয়মতান্ত্রিকভাবেই ওই জমি দখলে যাবে। জবর দখলের কোন সুযোগ নেই। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment