ফরিদপুরের নগরকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক নিহত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোশাররফ হোসেন (৪৫)। সে ওই গ্রামের মোকসেদ শেখের পুত্র।

নিহতের পরিবার ও স্থাণীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে প্রতিবেশী দেলোয়ার হোসেনের পক্ষের লোকজনের সাথে মো. মোশাররফ হোসেনের পক্ষের লোকজনের বিতর্ক হয়। এঘটনার জের ধরে সন্ধ্যায় দেলোয়ার হোসেনের পক্ষের লোকজন মো. মোশাররফ হোসেন উপর হামলা চালিয়ে মারধর করে। এতে গুরুত্বর আহত মো. মোশাররফ হোসেনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। 

চর যশোরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক হত্যার ঘটনা নিশ্চিত করে জানায়, পূর্বে থেবেই উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। তিনি জানান, এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এফ এম নাসিম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment