ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধাসহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন।
এসময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পন করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান জেলা পরিষদের নব-নির্বাচিতরা।
এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ায় সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদ নেতৃবৃন্দ। #
0 comments :
Post a Comment