ফরিদপুরে ইভটিজিং প্রতিরোধে মেয়েদের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ইভটিজিংকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজেদের প্রস্তুত করার আহ্বানে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে মেয়েদের অংশগ্রহনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের শেষ দিনের শেষভাগে রোববার বিকালে প্রতিষ্ঠানের চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শক লাঠিখেলা উপভোগ করেন।

লাঠিখেলায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছষ্ট শ্রেনীর চার শিক্ষার্থী ও একাদশ শ্রেনীর এক শিক্ষার্থিসহ তাদের প্রশিক্ষক অংশ নেন। 

এসময় ইভটিজিংকারীদের প্রতিরোধে নিজেদের আত্মনির্ভর হতে লাঠিখেলাসহ নানা শারীরিক কসরত আয়ত্ব করতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়।

সবশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ (কাগজ, কলম, ডিক্সোনারী) বিতরণ করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment