ফরিদপুরে ৩৪২ মাদক মামলায় ৩৯৩জন আসামী গ্রেফতার হয়েছে

ফরিদপুর প্রতিনিধি :
গত তিন মাসে মাদক আইনে ফরিদপুরের বিভিন্ন থানায় ৩৪২ মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৯৩জন আসামী গ্রেফতার ছাড়াও ১২ কেজী ৬৪৭গ্রাম গাঁজা, ৮৮২ বোতল ফেন্সিডিল ও ১৮হাজার ৮৮৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকালে ফরিদপুর প্রেসকাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় ফরিদপুরের পুলিশ সুপার এ তথ্য দেন।

পুলিশ সুপার ফরিদপুর জেলাকে ডাকাতি প্রবণ জেলা উল্লেখ করে বলেন ডাকাতি রোধে এরই মধ্যে ২১জন ডাকাতকে আটক করা হয়েছে। দুটি মামলার ডিটেনশন, ১৭টি মালামাল উদ্ধার হয়েছে। বিভিন্ন সময়ে পাঁচজন ডাকাত নিহত হয়েছে। 

ফরিদপুর প্রেসকাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, প্রভীণ সাংবাদিক জগদিশ চন্দ্র ঘোষ, আ. মতিন ফকির বক্তব্য রাখেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment