সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : 
দৈনিক সমকালের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

ফরিদপুর প্রেসকাব আয়োজিত মানববন্ধন কর্মসূচী রোববার সকাল ১১টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত পালন করা হয়।

ফরিদপুর প্রেসকাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শিমুলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। এসময় গণহারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে ফরিদপুর প্রেসকাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছাড়াও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment