ফরিদপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরে বা ২০১৯ সালের জানুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশকে উন্নয়নের গতিধারায় নিতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় নিতে হবে।
শনিবার বিকালে ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ১২ কোটি ৯৭লক্ষ ৫৭হাজার টাকা ব্যায়ে একটি ব্রিজ ও ১৮ কিলোমিটার দৈঘ্যের চারটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ওই সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম বাশারুল আলম বাদশা বিশ্বাসের সভাপতিত্বে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খোন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় কৃষ্ণনগর ইউনিয়নের অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী এলজিআরডি মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় দুই কোটি ৪৪লাখ টাকা ব্যায়ে ভাঙ্গাবাড়ী বাজার এলাকায় ৩৯মিটার ব্রিজ নির্মান ও এক কোটি ৯৮লাখ ৯৫হাজার টাকা ব্যায়ে মল্লিকপুর-পরমানন্দপুর সড়কের উন্নয়ন এবং ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিন কোটি ২৩লাখ ৮৮হাজার টাকা ব্যায়ে হাক্কানী ব্রীজ-পাচ্চর সড়কের, এক কেটি ৬৮লাখ ৯০হাজার টাকা ব্যায়ে বাহাদুরপুর-কৃষ্ণনগর স্কুল সড়কের উন্নয়ন ও তিন কোটি ৬১ লাখ ৮৪হাজার টাকা ব্যায়ে কানাইপুর-পরানপুর বাজার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। #
0 comments :
Post a Comment