ফরিদপুরে সাংসদের বিরুদ্ধে গুলি ছুড়ে ভয় দেখানোর অভিযোগ!

ফরিদপুর :
ভাঙ্গায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গুলি ছুড়ে ভয় দেখানোর অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলা আ.লীগ। এসময় ওই সাংসদের বিরুদ্ধে সন্ত্রাসী কাকর্মকান্ড পরিচালনা অভিযোগ তোলা হয়।



তবে সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও তার সমর্থিত ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন এ অভিযোগকে ‘মিথ্যা হিসেবে অখ্যায়িত করে’ প্রত্যাখ্যান করেছেন।



বুধবার বিকেল সস্ধ্যায় ভাঙ্গা জ্যেষ্ঠ সহকারি জজ আদালতের আইনজীবী সমিতির ভবনে ‘মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এমপি এর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। 



ওই সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলায়েন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করে শোনান উপজেলা আওয়ামী লীগ সভাপতি।



লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা সরকারি প্রথিমিক বিদ্যালয় মাঠে বুধবার ৮ ফেব্রুয়ারি ইউনিয়ন যুবলীগ এক কর্মী সমাবেশ আহ্বান করেন। এ সমাবশে উপলক্ষে গত ০৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ওই মাঠে মঞ্চ নির্মানের জন্য বাঁশ পোতা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকস্মিকভাবে ওই মাঠে হাজির হন এবং পলাশ মোল্লা, লিটু মেন্বার, করিম মোল্লা, সাগর মোল্লাসহ ১০/১২ জনের সহায়তায় মঞ্চ নির্মানের জন্য গাড়া বাঁশ ভেঙ্গে ও তুলে ফেলেন। এরপর বিকেল আবার সাংসদ ও ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই মাঠে এসে যুবলীগের কর্মী সমাবেশ বানচালের জন্য জনমনে ভীতি সৃষ্টি করতে ছয়/সাত রাউন্ড গুলি ছোড়েন। রাত ৮টার পর্যন্ত সাংসদ ওই মাঠে অবস্থান করে পাশের শিবচর থেকে নিয়ে আসা সন্ত্রাসী বাহিনী দিয়ে তান্ডব চালান। সংবাদ সম্মেলনে বলা হয় এ ব্যাপারে বুধবার ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।



উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, পল্লি বিদুতের সংযোগ দেওয়ার জন্য দিঘলকান্দা সরকারি প্রথিমিক বিদ্যালয় মাঠে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করেন সাংসদ। কিন্তু এ অনুষ্ঠান বানচাল করতে ইউনিয়ন যুবলীগ দিয়ে একই সময়ে একই জায়গায় কর্মী সমাবেশ আহ্বান করা হয়। এ ব্যাপারে দুই পক্ষের সাথে আলোচনা করতে সাংসদ ওই মাঠে গিয়েছিলেন। আলোচনা করে সাংসদ তার নির্ধারিত কর্মসূচি পিছিয়ে দেন।



এ অভিযোগ নাকচ করে দিয়ে সাংসদ নিক্সন চৌধুরী বলেন, ‘পূর্ব নির্ধারিত জনসভার প্রস্তুতি নিতে মঙ্গলবার সেখানে গিয়েছিলাম। সেখানে ইউনিয়ন যুবলীগ সভা আহ্বান করায় উত্তেজনা তৈরি হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বললে তাঁদের অনুরোধে এক দিন পিছিয়ে দিয়ে আগামীকাল বৃহস্পতিবার জনসভার তারিখ দিই।’ সাংসদ নিক্সন চৌধুরী বলেন, ‘আমার সভা বানচাল করতেই এ কর্মসূচি দেওয়া হয়েছিল। সেখানে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইউনিয়ন যুবলীগের কোনো সভাও হয়নি। তাই মুখরক্ষার জন্যই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ 



ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, সাংসদ গুলি করেছেন মর্মে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে আওয়ামী লীগ। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ওই স্কুল মাঠে সাংসদই আগে কর্মসূচি দিয়েছিলেন। #


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment