স্টাফ রিপোর্টার
আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেক হাসিনা ফরিদপুর আগমন ও জনসভা সফল করেতে সদর উপজেলার আদমপুরে স্থানীয় আওয়ামী যুবলীগের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা মোঃ মাহবুব হোসেন তুহিনের সভাপতিত্বে সভা অুনষ্ঠিত হয়। সভায় এসময় উপস্থিত ছিলেন মোঃ সাহিদ শেখ, আসমা বেগম, মোঃ ইউনুস প্রামানিক, মোঃ আমিন খান, নান্নু শেখ, মোঃ সাহিদ শেখ, মোঃ নিজাম কাজী, মোঃ জামাল শেখ, মুজা মোল্লা, ফরিদ মোল্লা, তৌহিদ আহমেদ, মেহেদী হাসান, হাপেজ মাওঃ মুফতি নুরুল্লা সাহেব, জামির গাজী, ফরহাদ মিয়া, মোঃ আকাশ, মোঃ লিখন, মোঃ মাসুদ, আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে আসছেন ২৯ শে মার্চ। ফরিদপুর বাসীর জন্য সৌভাগ্য। লাখো মানুষের উপস্থিতে প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক কিছু দেবেন বলে প্রত্যাশা আমাদের। এই সমাবেশকে জনসমুদ্র পরিনত করতে দলমত নির্বিশেষে আসুন আমরা ঐদিন আদমপুরবাসী রাজেন্দ্র কলেজ মাঠে সমন্বিত ভাবে সমবেত হবো।

0 comments :
Post a Comment