খালেদার দেয়া রুপরেখা অনুযায়ী নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে

-বিএনপির স্থায়ী কমিটির সদস্য

ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারীতে নির্বাচনের নামে এদেশের মানুষকে ধোকা দেয়া হয়েছিল। আওয়ামীলীগ ওই নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন দাবী করে পরবর্তীতে নির্বাচন দিতে চেয়ে পরবর্তীতে প্রতারনা করেছে।

মঙ্গলবার বিকালে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার গ্রামের বাড়ী ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে একথা বলেন। 

তিনি বলেন, খালেদা জিয়া শিগ্রই নির্বাচন কালীন সরকারের রুপরেখা ঘোষনা করবেন, সেই রুপরেখা অনুযায়ী নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশ গ্রহনে আগামী সংসদ নির্বাচন হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে খুন, গুম ও লুন্ঠনের রাজত্ব কায়েম করেছে। 

নগরকান্দা থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাতিত্বে স্মরনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ রিংকু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে ওবায়দুর রহমানের কবরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment