ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় অবস্থিত বিএস জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে অগ্নিকান্ডের সুচনা ঘটে এবং পাঁচটার দিকে আগুন সম্পুর্ণরুপে নিয়ন্ত্রনে আসে আনা সম্ভব হয়।
জুট মিলের শ্রমিকরা জানায়, মিলের এক নং গোডাউনে আগুনের শিখা দেখতে পেয়ে নিরাপত্তা কর্মকর্তা পাশের মেডে কর্মরত কর্মকর্তা ও শ্রমিকদের অবহিত করে। তাৎক্ষনিক শ্রমিকরা বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) এবিএম মমতাজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে বেলা পৌনে তিনটার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এরপর সাড়ে তিনটার দিকে রাজবাড়ী ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আরো দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ চালায়। বেলা সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি আগুন লাগার প্রসঙ্গে বলেন, যে পাশ থেকে আগুনের সুত্রপাত হয়েছে সেই অংশে কোন বৈদ্যুতিক লাইন না থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। তবে, ওই সময় হোডাউন তেকে পাট বাইরে বের করা হচ্ছিল। কর্ররত শ্রমিকদের অসাবধানতা বশত ফেলা বিড়ির আগুন থেকে এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে।
জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক গোলাম দস্তগীর জানান, ওই গোডাউনে ২২হাজার ৮শ মন পাট ছিল। যার অধিকাংশই পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, অগ্নিকান্ডে ৫/৬ কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে। হিসাব শেষে প্রকৃত তথ্য জানানো যাবে বলে জানান তিনি। #
0 comments :
Post a Comment