ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া’র সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়।
পরে নবনির্বাচিত সভাপতি মো. ওয়াহিদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, আমিনুর ইসলাম সেন্টু সহ ১৮ সদস্যের পরিচালনা পরিষদ শপথ বাক্য পাঠ করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বারের পরিচালক খন্দকার মোহতেশাম হোসেন বাবর, চেম্বারের নির্বাচন কমিশনার প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক আব্দুল মতিন ফকিরসহ চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বাবর, আহমেদ জামাল, শাহজাহান মোল্লাসহ উপস্থিতরা বক্তব্য রাখেন। #



0 comments :
Post a Comment