ফরিদপুরে ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, গাছপালা ভাংচুর, ফসলের ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা বশতবাড়ীসহ দোকানঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিপুল পরিমান গাছপালা ঝড়ে উপড়ে পড়ে। ঝড়ের কারণে বিভিন্ন ধরনের কৃষি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার রাতে জেলার সদর উপজেলা ছাড়াও বোয়ালমারী, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসনহ আশেপাশের উপজেলা উপর দিয়ে এ কাল বৈশাখী বয়ে যায়।

সদর উপজেলার চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান মো. তুহিনুর রহমান জানান, ঝড়ে ওই ইউনিয়নের আফজাল মন্ডলের হাঁটের বাজারের মাছ ও কাটা বাজারের শেডসহ অন্তত ১৫ দোকানঘর ছাড়াও আশেপাশের গ্রামের শতাধিক কাঁচা বাড়ীঘর বিধ্বস্ত কয়েছে। কয়েকশত গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া বিপুল পরিমান জমির ভুট্রা ক্ষেত, কলাবাগান, ধান ও পেঁয়াজ দানার ক্ষতি হয়েছে। 

এদিকে জেলার সদর উপজেলা ছাড়াও বোয়ালমারী, মধুখালী, সদরপুর ও চরভদ্রানহ আশেপাশের উপজেলা উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ী ও দোকানপাটসহ সহ¯্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়। এছাড়া চরাঞ্চলেল ভুট্রা ও কলাবাগানসহ বিভিন্ন এলাকায় ধান ও পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে। এদিকে তাৎণিকভাবে কৃষির ক্ষয়ক্ষতির পারমান নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment