ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি :
“স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

অটিজম সচেতনতায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনসরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে অটিজম সচেতনতায় সচেতনতায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, সমাজ সেবা অফিসার মোহাম্মদ নুরুল হুদা উপস্থিত ছিলেন।

সমাবজসেবা কর্মকর্তা জানান, জেলা জুড়ে ২৬ হাজার ১৮৫জন অটিজম মানুষ রয়েছে, এদের মধ্যে ১১হাজার ৫৬জনকে ৬শ থেকে এক হাজার টাকতা পর্যন্ত ভাতা দেয়া হয়। বক্তারা বলেন, অটিজম শিশুদের অনেকেই যথেষ্ট প্রতিভাবান। তাদের প্রতিভাকে কাজে লাগানো প্রয়োজন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment