ফরিদপুরে মে দিবসে শ্রমিকদের র‌্যালী ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মহান মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে র‌্যালী ও সমাবেশ করেছে জেরার শ্রমিকরা। সোমবার বেলা বারোটার দিকে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কয়েক হাজার শ্রমিকের একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা হলে গিয়ে শেষ হয়।

এর আগে আলীপুরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ঈমান আলীর সভাপতিত্বে ফরিদপুর শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, কোতয়ালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা মে দিবসের গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকলকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment